বারে
বানান বিশ্লেষণ: ব্+আ+র্+এ
উচ্চারণ: bar.e (বার.এ)
শব্দ উৎস: ফার্সি বারীন (بارین)>বারী+এ>বাংলা বারে
পদ: বিশেষ্য
অর্থ: চিরন্তন, শাশ্বত
এলাহি বারে খোদা মাবুদগনি শাঁইন সাঁই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৯]

অমৃত সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা...
বারি নামে বারে এলাহি নাইরে তার তুলনা নাহি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। গান-৫১৫]
[লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ। গান-১৫]
[লালন সঙ্গীত সমগ্র দ্বিতীয় খণ্ড, মোহাম্মদ এন্তাজ উদ্দিন, পড়শী প্রকাশনী। গান-৫০২]

আরশে বারী বারে এলাহী সহজ মানুষ সেই মূলাধার [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-৪]

সমার্থক শব্দাবলীঃ বারি, বারী, শাশ্বত, আল্লাহ
না ছিলো আসমান যমীন পবন পানি সাঁই তখন নিরাকারে...
বারিতলার হুকুম হলো নূর ঝরিলো ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১১]

আমি প্রথমে বন্দনা করি তোমারি ওগো বারী তালা [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-। গান-২৮৫৭]

মন রে, ভ্রমণকারী খাকি নূরী ছত্রিশ হাজার, তোমার সওয়ারী...
'কুল্লু রূহিন আমরে রাব্বি' বলেন পাক বারী [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৩]

আশেকের কীর্তন না হইলে অশান্তির মূল কারণ...
বিল্লালে আযা কহিলে, আরশে বারী খোশ হালে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৬৯]

তথ্যসূত্র: