বাতিন
বানান বিশ্লেষণ: ব্+আ+ত্+ই+ন্+অ
উচ্চারণ: ba.tin (বা.তিন)
শব্দ উৎস: আরবি বাতিন (باطن)>বাতিন
পদ: বিশেষ্য
অর্থ:
১. শাস্ত্রসম্পৃক্ত গোপন কথা, যেসব ঐশী কথা সর্বসাধারণের নিকট প্রকাশের যোগ্য নয়
আমি তোমার চরণের অধীন, ও সোনার মুর্শিদ...
ও তারে না চিনিলাম জাহির কি বাতিন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৩]
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি...
আমি হইতে আউয়াল, আমি আখের জাহের বাতিন [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৪১]
কেয়াছি দলিল হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন...
আলিপ লাম মীম যোগে মিলে, ইছমে আজম রয় বাতিন [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪০]
সমার্থক শব্দাবলীঃ বাতেন, বাতুন
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৮৫৪