বেগম সিন্ধু
বানান বিশ্লেষণ: ব্+এ+গ্+অ+ম্+অ | স্+ই+ন্+ধ্+উ
উচ্চারণ: be.gom | shin.dhu বে.গম্ | শিন্.ধু
শব্দ উৎস: তুর্কি বেগ (بیگ)>স্ত্রীবাচক বেগম (بیگم)>বাংলা বেগম | সংস্কৃত সিন্ধু (सिन्धु)>বাংলা সিন্ধু
পদ: বিশেষ্য
অর্থ: কামনদী
খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে...
ও তার হইতে থাকবে স্মরণ, বেগম সিন্ধু যাবে ছাই রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৮]
সমার্থক শব্দাবলীঃ কামসাগর, কামদরিয়া
তথ্যসূত্র