বেহদ
বানান বিশ্লেষণ: ব্+এ+হ্+অ+দ্+অ
উচ্চারণ: be.hod (বে.হদ্)
শব্দ উৎস: ফার্সি বেহাদ (بہ حد)>বাংলা বেহদ্
পদ: বিশেষণ
অর্থ:
১. অত্যন্ত, খুব, অসীম
আসমান জমিন জিলকি চমকায়...
সবার মুখে খুশি বেহদ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২০]

কী ছুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনার...
হয় কি না হয় এই আকারে, বেহদ রুপে আপনার [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৫]

সমার্থক শব্দাবলীঃ সীমাহীন


তথ্যসূত্র: