বেকাম
বানান বিশ্লেষণ: ব্+এ+ক্+আ+ম্+অ
উচ্চারণ: be.kam (বে.কাম্)
শব্দ উৎস: ফার্সি বে (بی)+বাংলা কাম>বেকাম
পদ: অব্যয়
অর্থ: কর্মবিহীন
ছাড়াইলে না এই ভবের মায়া রে মনুয়া...
তোর দেহতে হস্তীর জোর, বেকামে হইল ভোর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪১]
সমার্থক শব্দাবলীঃ কর্মবিহীন, কর্ম বিনা, কর্ম ব্যাতীত
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৮৯৫