বেছির
বানান বিশ্লেষণ: ব্+এ+ছ্+ই+র্+অ
উচ্চারণ: be.sir (বে.ছির্)
শব্দ উৎস: ফার্সি বে (বিহীন,ব্যাতীত)+সংস্কৃত শিরঃ>বাংলা বেশির>আঞ্চলিক বেছির
পদ: বিশেষ্য
অর্থ:
১. মস্তকচ্ছেদ (শিরচ্ছেদ)
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার...
বেছির করিল আল্লাহ কারবালায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৮]
সমার্থক শব্দাবলীঃ শিরচ্ছেদ, শিরশ্ছেদন, মুণ্ডুকাটা, কল্লাকাটা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০৮১