বিষমগিরি
বানান বিশ্লেষণ: ব্+ই+ষ+ম+গ্+ই+র্+ই
উচ্চারণ: bi.shom.giri (বি.সম্.গিরি)
শব্দ উৎস: সংস্কৃত বি+সম্>বিষম (विषम)+ফার্সি গিরি (گیری)>বাংলা বিষমগিরি
পদ: বিশেষ্য
অর্থ:
১. চরমপন্থা
আরে মন বলি তোরে, বারেবারে...
থাকবে না তোর বিষমগিরি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]

সমার্থক শব্দাবলীঃ কঠিনপন্থা


তথ্যসূত্র: