বদন
বানান বিশ্লেষণ: ব্+অ+দ্+অ+ন্+অ
উচ্চারণ: bo.don (ব.দোন্)
শব্দ উৎস: সংস্কৃত বদ+অন (ল্যুট্) [बद + अन]>বাংলা বদন
পদ: বিশেষ্য
অর্থ: মুখ
তুমি আমার হৃদয় রতন রে বন্ধু...
আমি চক্ষু মুজে দেখি তোমার চান্দ বদন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৪]

শুন বলি সজিদার কথা...
বদনের ছুরত জুদা, দুই তনে হয় এক আত্মা [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৭৬]

কে তাহারে চিনিতে পারে ভাই...
কাশী কি মক্কায় যাওরে মন দেখতে পাবে মানুষের বদন [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১২৪]

চার রঙে ফুল ফুটিয়াছে...
কান্দিয়া ভিজাইলেন বদন [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩০]

আইলো রে আইলো রে বন্ধু আইলো রে...
নূরের বদন হাছন রাজা দিলের চক্ষে দেখলো রে । [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১]

আমার আমার করে আমি পড়েছি একটা মস্ত গোলে...
হরি আল্লা রাম কি রহিম, ডাকছি কতই বদন খুলে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬৩৫]

হায়রে আফসোস, হায়রে হায়...
দেইখা নবীর মলিন বদন [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২১৪]

আল্লায় মহব্বতে মোহাম্মদী নূর পাঠাইলেন ধরায়...
রুহানী আসিল ঘরে চন্দ্র বদন হেরিবারে [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৭২]

চিরদিন অসমর্থ তব আজ্ঞা পালনে...
আবরিত মুক্ত দ্বারে ভ্রুকুটি হেরি বদনে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৪১৩]

ওরে, কে তোরা দুইজনে, এলি মুনির তপোবনে...
চাহিলে বদন পানে, সীতা পড়ে মনে [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৬৬২]

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে আজ নদীয়ায়...
ডালে বইসে শুকসারি বদন ভইরে বলে হরি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-২২৯]

তিলেক দাঁড়া ওরে শমন...
বদন ভরে মাকে ডাকি রে [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১২০]

বল কি দিয়ে পূজিব ও-চরণ...
বদনে নীতি-কথা, নয়নে প্রীতি-স্নেহ, [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্। গান-২০৮]
সমার্থক শব্দাবলীঃ মুখমণ্ডল
তথ্যসূত্র: