বসি
বানান বিশ্লেষণ: ব্+অ+স্+ই
উচ্চারণ: boshi (বোশি)
শব্দ উৎস: সংস্কৃত বশ+ইন্ (वश + इनि)>বাংলা বশী>আঞ্চলিক বসি
পদ: বিশেষণ
অর্থ:
১. বশবর্তী
দয়াল হে, গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই...
মন রইল রিপুর বসি, কেমনে তোমার নামটি লই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫১]

হায়রে হাছন রাজারে দিন গেলো তোর বেভুলে মজিয়া রে...
হইয়া রিপুর বসি, পরেরে আপনা বাসি [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩০৯]

কোনদিন কাহার ডাক পড়িবে সেই কথা কেউ জানলো নারে...
মিথ্যা কয়ে দিন চলে যায়, রিপুর বসি হইয়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪৫৬]
২. উপবেশন করে (বসা+ইয়া>বসিয়া>বসি)
কে তুমি বসি নদীকূলে একেলা [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্, কলকাতা। গান-৮৮]

এস বাছা ঘুরে আসি...
রবি মেয়ে পুরুষ শশী, এলমে শরায় দেখ বসি [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২০৮]

বন্ধু যদি হইতো নদীর জল...
তমালের ডালে বসি [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৯৭]

রাইত হইলে ঘুম আসেনা প্রাণবন্ধের লাগিয়া...
ক্ষণে উঠি ক্ষণে বসি একলা একলা ক্ষণে হাসি [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩৭১]

ও বগিলারে, কেনবা আলু বাংলাদ্যাশে মাছের আশা নিয়া...
ঘরত বসি ডুকরি কান্দে, ভুট্টো বড়ো মিয়া [হরলাল রায়] [তথ্য]
[জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, বিজয় নগর, ঢাকা। গান-১]

পাগলের হাট বাজারে, দেবগণ যুক্তি করে...
গাছতলাতে বসি বসি কতই না বাজায় [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৫৩]

বন্ধে কি জানি কি করিলো গো...
দিবানিশি কান্দি বসি, উড়িয়া যায় পরান [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৯১]

বাংলাদেশের জনসাধারণ সবার কাছে নিবেদন...
চক্ষু থাকতে অন্ধ কেহ থেক না ঘরে বসি [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৪৭৭]

যদি উজান বাঁকে তুলসী ধায়...
প্রেমের ঘাটে বসি ভাসাও মনতুলসী [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৭৫১]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৫২৮]

ছাড়ো মন কুজন সঙ্গ রঙ্গ...
দিবা নিশি ভাবে বসি করো শ্রীপদ প্রসঙ্গ [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩১]

গগনে সঘন চমকিছে দামিনী...
একেলা ভবনে বসি' বাতায়নে [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-১২৫৮]

শুনেন সবে ভাইসব...
যেয়ে দেখে শাশুড়ী তার বসি সূতা কাটে [নিবারণ পণ্ডিত] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১৯]

আমার গৃহকর্ম না লয় মনে...
সখি গো যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩০৮]

গেল দিন মিছে রঙ্গরসে...
যমদূত আসি শিয়রেতে বসি [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১১]

আমরা ব্রাক্ষণ ব'লে নোয়ায় না মাথা, কে আছে এমন হিন্দু...
ভোরে উঠিয়া গীতা নিয়ে বসি, বাবা বলে ছেলে ছেলে লক্ষ্মী [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্, কলকাতা। গান-১৭]

বাহির পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি...
একেলা বসি আপন-মনে মুছিবি তার [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় : প্রেম। গান-৩২১]

আমি বাংলা ভালবাসি, আমি বাংলার বাংলা আমার...
দৈনন্দিন বাংলাকে নমি বাংলা দেশে বসি [রমেশ শীল] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১৪]

এনে দে এনে দে ঝুমকা, না হলে...
যখন তোমার পথ চেয়ে বসি বাতায়নে [সলিল চৌধুরী] [তথ্য]
[সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, দে'জ পাবলিশিং, কলকাতা। গান-১৩৫]

জীবনে মরণে তুমি নিকটে আছ শঙ্করী...
বসি মোহ-অন্তরালে, ইহকালে, পরকালে [ত্রৈলোক্যনাথ সান্যাল] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি চতুর্থ খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-১২]
সমার্থক শব্দাবলী: বশীভূত, আসনগ্রহণ
তথ্যসূত্র