বত্রিশ মতি
বানান বিশ্লেষণ: ব+ত্+র্+ই+শ | ম+ত্+ই
উচ্চারণ: bo.trish | moti (ব.ত্রিশ | মতি)
শব্দ উৎস: সংস্কৃত দ্বাত্রিংশৎ (द्वात्रिंशत्)>বাংলা বত্রিশ | সংস্কৃত মৌক্তিক (मौक्तिक)>বাংলা মতি
পদ: বিশেষণ
অর্থ:
১. বত্রিশ সংখ্যক মুক্তা (মানুষের দাঁত)
আরে মন বলি তোরে, বারেবারে...
পঞ্চ লাল, বত্রিশ মতি, সঙ্গের সাথী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]
সমার্থক শব্দাবলীঃ বত্রিশ দাঁত
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৮২৫ ও ৯৪৮