চাক্কা
বানান বিশ্লেষণ: চ্+আ+ক্+ক্+আ
উচ্চারণ: chak.ka (চাক্কা)
শব্দ উৎস: সংস্কৃত চক্র (चक्र)>প্রাকৃত চক্‌ক>বাংলা চাকা>আঞ্চলিক চাক্কা
পদ: বিশেষণ
অর্থ:
১. গোলাকৃতি (দই প্রভৃতির ক্ষেত্রে আস্ত বা অক্ষত বোঝাতে ব্যাবহৃত হয়)
দয়াল হে, গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই...
চুন ভাইবা ফেইল্যা দিলাম, খাইলাম না সে চাক্কা দই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫১]

বন্ধু আইও আইও আইও আমার বাড়ি...
গাছের পাকা শবরী কলা ঘরের চাক্কা দই [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৮৭]
২. চাকা (গাড়ি বা কলের চক্রাকার অংশ)
আজব রঙের কল বসাইলো মানুষেরই দেহায়...
দিবানিশি চাক্কা ঘুরে চব্বিশ হাজার ছয়শো পাওয়ারে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১১৯]
সমার্থক শব্দাবলী: চক্র, চাকা, চাকতি, চক্কোর
তথ্যসূত্র: