চার কলেমা
বানান বিশ্লেষণ: চ্+আ+র্+অ | ক্+অ+ল্+এ+ম্+আ
উচ্চারণ: char | kole.ma (চার্ | কলে.মা)
শব্দ উৎস: সংস্কৃত চতুর্ (चतुर्)>প্রাকৃত চত্তার>বাংলা চার | আরবি কালিমাহ (كَلِمَة)>বাংলা কালেমা>আঞ্চলিক কলেমা
পদ: বিশেষ্য
অর্থ:
১. চার কালেমা
প্রথম কালেমা: কালিমায়ে তাইয়্যিবাহ (পবিত্র বাক্য)
আরবি: لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ (উপাস্য) নেই, হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসুল।
দ্বিতীয় কালেমা: কালিমায়ে শাহাদাত (সাক্ষ্য দেওয়া)
আরবি: أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
বাংলা উচ্চারণ: আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
তৃতীয় কালেমা: কালিমায়ে তামজীদ (আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা)
আরবি: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
অর্থ: আল্লাহর জন্য সকল পবিত্রতা এবং সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সবার চেয়ে মহান। গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া; যিনি মহান ও সর্বশ্রেষ্ঠ।
চতুর্থ কালেমা: কালিমায়ে তাওহীদ (একত্ববাদের ঘোষণা)
আরবি: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু, ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান আবাদা; জুল জালালি ওয়াল ইকরামি বিইয়াদিহিল খইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসাও তাঁর। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনও মৃত্যুবরণ করবেন না। তিনি মহান ও সম্মানের অধিকারী। কল্যাণ কেবল তাঁরই হাতে এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
উদাহরণঃ
আরে মন বলি তোরে, বারেবারে...
তখন হবে রোজা নমাজ, চার কলেমা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]
সমার্থক শব্দাবলীঃ চার পরশপাথর
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৪১০
- আধুনিক আরবি-বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, মে ২০০৯, রিয়াদ প্রকাশনী, ঢাকা। পৃষ্ঠা:৮২৭