চাতুরী
বানান বিশ্লেষণ: চ্+আ+ত্+উ+র্+ঈ
উচ্চারণ: cha.turi (চা.তুরী)
শব্দ উৎস: সংস্কৃত চাতুর (चातुर)+বাংলা ঈ>বাংলা চাতুরী
পদ: বিশেষ্য
অর্থ:
১. চালাকি
এইবার আর হইল না বেপার...
ও মনা ভাই, সুজন বেপারী কইরে চাতুরী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৬]

আমায় চরণছাড়া করোনা হে দয়াল হরি...
চরণ দিতে তবে কেন করোহে চাতুরী [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫৪৬]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৫৯]

আমি ওই খেদে খেদ করি...
জেনেছি তোমার চাতুরী [রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১০১]

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী...
কোন পরানে করিলে চাতুরী [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৮১]

সমার্থক শব্দাবলীঃ চতুরতা, চাতুর্য, নৈপুণ্য, দক্ষতা, কুশলতা, শঠতা, ধূর্ততা


তথ্যসূত্র: