চেহেল
বানান বিশ্লেষণ: চ্+এ+হ্+এ+ল্+অ
উচ্চারণ: che.hel (চে.হেল্)
শব্দ উৎস: ফার্সি চেহেল (چهل)>বাংলা চেহেল
পদ: সংখ্যাবাচক বিশেষণ
অর্থ: চল্লিশ
খুইজা না পাইলাম তারে নিকুঞ্জ মন্দিরে...
ও তার চেহেল ভাগে শক্ত লাগে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৮]

চেহেল মীমের কর ঠিকানা রে...
মন দেওয়ানা ও, চেহেল মীমের করো ঠিকানা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪০৯]
সমার্থক শব্দাবলীঃ চেহলাম, চেহেল সাতুন
তথ্যসূত্র: