দাঁড়
বানান বিশ্লেষণ: দ্+ঁ+আ+ড়+অ
উচ্চারণ: dar (দাঁড়)
শব্দ উৎস: সংস্কৃত দণ্ড (दण्ड)>দাঁড়
পদ: বিশেষ্য
অর্থ:
১. নৌকার বৃহদাকার বৈঠাবিশেষ, যার মধ্যভাগ নৌকার প্রান্তের সঙ্গে বাঁধা থাকে (বলপ্রয়োগের সুবিধার্থে)
আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদ...
নবিজি, দাঁড় ছাড়িবে চারজন দাঁড়ি হাওয়াতে মিশিবে প্রহরী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১১]
দয়াল নবি আমি ডাকি অধম গোনাহগার...
দাড় ছাড়িব চারজন দাড়ী, হাওয়াতে মিশব প্রহরী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৯]
ও আমার বুড়ীগঙ্গায় পানি...
উজান ভাটি চলছে নাও কেহ দাঁড় কেউ বৈঠা বাও [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৫৩৩]
এপার আমি ওপার তুমি, কীসে দিবো পাড়ি তার...
চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠা দাঁড় [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৯৫]
কালাশা তুই রঙ্গে রসে, ভুইলে রইলে নামটি তার...
পন্থির সনে পন্থ লইয়া, ঈমানের নৌকায় বান্ধো দাঁড় [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৯৩]
আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না...
ছিলো সোনার দাঁড় একখান পবনের বৈঠা ময়ূরপঙ্খী নায়ে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫১৯]
ওরে মন মাঝিরে...
হাল দিয়া কাণ্ডারীর হাতে, দাঁড় টান ভাই বসে বসে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৯৩]
যারে দেখলে নয়ন যায় ভুলে...
ছয় জন গো দাঁড়ে বইয়া নয়জনে দাঁড় বায় [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ। সম্পাদনা: বিজনকৃষ্ণ চৌধুরী। বুক ওয়াল্ড, আগরতলা। গান-৮৫৮]
২. পোষা পাখির বসার দণ্ড
৩. চার হাত পরিমাণ
৪. অপেক্ষমান রাখা (দাঁড় করিয়ে রাখা)
৫. জ্বালানী কাঠ
সমার্থক শব্দাবলীঃ বৈঠা, দণ্ড, দণ্ডায়মান, খাড়া
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৫৯৪
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:২৮৩
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৫৩৩
- বাঙ্গালা ভাষার অভিধান, শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস,ইণ্ডিয়ান পাবলিশিং হাউস,কলিকাতা। পৃষ্ঠা:৭৬২
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:১০৯২
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৬৭৫
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,জামিল চৌধুরী সম্পাদিত,১ ফেব্রুয়ারী ২০১৬।পৃষ্ঠা:৬৪১