ধার
বানান বিশ্লেষণ: ধ্+আ+র্+অ
উচ্চারণ: dhar (ধার্)
শব্দ উৎস: সংস্কৃত
ধারি+অ (অচ্, অণ্)>বাংলা ধার
পদ: বিশেষ্য
অর্থ:
১. ধারা (তরলের প্রবাহ)
দমের সঙ্গে না হইল মিলন, ওরে পাষাণ মন...
মন রে, অধীন শেখ ভানু বলে, ছাড়িয়া আঁখির ধার [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৮]

হে প্রিয় নবী রসুল আমার...
ঐ নাম রূপ মোর ঐ নাম আঁখি ধার [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৪৮৫]

সে যে মনের মানুষ,কেন তারে...
ডাক্‌-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় : পূজা। গান-৫৪৮]

সে ডাকে আমারে...
যার প্রেমের ধারা বহিছে শত ধারে [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্, কলকাতা। গান-৪৭]
২. ধারালো, তীক্ষ্ণতা
পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে...
সেইপথ ত্রিভঙ্গ বাঁকা তাতে হীরের ধার চোখা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪২২]
৩. দিক, পাশ
তোমার কথা হেথা কেহ তো বলে না...
সুহৃদের তরে চাই চারি ধারে, আঁখি করিতেছে ছলছল, [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় : পূজা। গান-৩৯৫]

অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার...
একধারে বাহির হয় ময়লা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১১৮]
৪. নিকট
অনেক পথ অনেক মত অনেক ষড়যন্ত্র...
কোনটা যে মুখ কোনটা মুখোশে চিনবার ধার ধারনি [অভিজিৎ বন্দ্যোপাধ্যায়] [তথ্য]
[জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, স্কাইলার্ক পয়েন্ট ২৪/এ বিজয় নগর, ঢাকা। গান-১]

আসবে বলে গেলো বন্ধু...
রাখিয়া ধারে যৌবন দিয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২২০]
৫. ধারক, ধারনকারী
শাশ্বতমভয়শোকমদেহং, পূর্ণমনাদি চরাচরগেহং...
ভব-কর্ণধার যিনি, পাপ-সন্তাপ-হরণ [অমৃতলাল গুপ্ত] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি সপ্তম খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ, ১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ। গান-১২]
৬. ঋণ
ভালোবাসা কত পাবি আর, হা রে খ্যাপা...
তোর দিনে দিনে বাড়ছে বেলা, বাড়ছে প্রেমের ধার, রে খ্যাপা [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্, কলকাতা। গান-১৪৩]

আর কতকাল বল, কতকাল সইব এ মৃত্যু অপমান...
রক্তের ধার বেঁধে মোদের প্রতি গ্রাসে গ্রাসে [বিনয় রায়] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-৪]
সমার্থক শব্দাবলী: ধারা, কাছ, দিগ, ধারী, তীক্ষ্ণ, প্রান্ত, কিনারা, তীর, কর্জ


তথ্যসূত্র: