ধূপের
বানান বিশ্লেষণ: ধ্+ঊ+প্+এ+র্+অ
উচ্চারণ: dhu.per(ধূ.পের)
শব্দ উৎস: সংস্কৃত ধূপ্ (धूप)>বাংলা ধূপ+এর (বিভক্তি)>ধূপের
পদ: বিশেষ্য
অর্থ:
১. রোদের, সূর্যালোকের
হাশরের ময়দানে ধূপের জ্বলনে রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫]
কঠিন হাশর মাঠে, দারুণ ধূপের তেজে গো [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৫]
মেঘে যার ছায়া ধরে অত্যন্ত ধূপের সময় [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৭৫]
২. সুগন্ধি দ্রব্যের, ধূপকাঠির
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৬৪৯
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:১১৬৩
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:৩০৮
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৭৩১
- বাংলা-হিন্দী-ইংরাজী ত্রিভাষা অভিধান,তৃতীয় খণ্ড,কেন্দ্রীয় হিন্দি নির্দেশালয় মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় পশ্চিমী খণ্ড-৭ রামকৃষ্ণপুরম নয়াদিল্লি – ১১০০৬৬। পৃষ্ঠা:১৫২
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত,তৃতীয় পুণর্মূদ্রন জুন ২০০৯।পৃষ্ঠা:৫৬৭
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,জামিল চৌধুরী সম্পাদিত, ১ ফেব্রুয়ারী ২০১৬।পৃষ্ঠা:৭০২