দক্ষিণাল
বানান বিশ্লেষণ: দ্+অ+ক্+ষ্+ই+ন্+আ+ল্+অ
উচ্চারণ: dok.khin.al (দক্.খিন্.আল্)
শব্দ উৎস: সংস্কৃত দক্ষিণ (दक्षिण)+বাংলা আল>বাংলা দক্ষিণাল
পদ: বিশেষণ
অর্থ: দক্ষিণ দিক থেকে আগত
আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদ...
উত্তরাল দক্ষিণাল বাও, আফালে ধরিবে নাও [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১১]
দেখ ভারতবাসী ভাই, আমাদের আর উপায় নাই...
উত্তরাল-দক্ষিণাল বাউ, বাদাম দিয়া মরতে চাও [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২০৭]
আমার সোনারই বাংলায়...
দক্ষিণাল হাওয়ায় বসন্তেরই বায় [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৫১৬]
সমার্থক শব্দাবলী: দক্ষিণা, দখিনা, দখনে
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৫৮২