দরাজ দস্ত
বানান বিশ্লেষণ: দ্+অ+র্+আ+জ্+অ | দ্+অ+স্+ত্+অ
উচ্চারণ: do.raz | dos.to (দ.রাজ্ | দস্‌.তো)
শব্দ উৎস: ফার্সি দরাজ দস্ত (دراز دست)>বাংলা দরাজ দস্ত
পদ: বিশেষণ
অর্থ: দয়ার হাত
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
তুমি যদি মোর উপরে না বারও দরাজ দস্ত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
সমার্থক শব্দাবলী: দরাজ হাত, উদার হাত
তথ্যসূত্র