দোশালা
বানান বিশ্লেষণ: দ্+ও+শ্+আ+ল্+আ
উচ্চারণ: do.shala (দো.শালা)
শব্দ উৎস: সংস্কৃত দ্বি (द्वि)>বাংলা দো+শাল (চাদর)+আ>দোশালা
পদ: বিশেষণ
অর্থ:
১. গায়ের চাদরের একটি বৈশিষ্ট্য (দুই ফর্দ শালযুক্ত মূল্যবান গাত্রবস্ত্র)
এই দেশে রইব না রে পাগল মনুয়া...
মনুয়া রে, স্বদেশে যাইবার বেলা, রইবে না তোর শাল-দোশালা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৫]

ধন্য রে রুপ সনাতন জগত মাঝে...
শাল দোশালা ত্যাজিয়ে সনাতন কৌপনি কাঁথা করিলো ধারণ [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। গান-১৮৩]
সমার্থক শব্দাবলীঃ দোশালা চাদর, দোশালা আলোয়ান


তথ্যসূত্র: