দুখিলা
বানান বিশ্লেষণ: দ্+উ+খ্+ই+ল্+আ
উচ্চারণ: dukhi.la (দুখি.লা)
শব্দ উৎস: সংস্কৃত দুস্ (दुस्)+খন্+অ(ড)>দুঃখ+ইলা>বাংলা দুখিলা
পদ: বিশেষণ
অর্থ: দুঃখপ্রাপ্ত
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে...
আরে দুখের দুখিলা যত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩১]
সমার্থক শব্দাবলীঃ দুঃখার্ত, দুঃখপীড়িত


তথ্যসূত্র: