দুলা
বানান বিশ্লেষণ: দ্+উ+ল্+আ
উচ্চারণ: dula (দুলা)
শব্দ উৎস: সংস্কৃত দুল্ (दुल्)+বাংলা আ>দুলা
পদ: বিশেষ্য
অর্থ:
১. মরদেহ স্থানান্তরের জন্য নির্মিত পালকির ন্যায় যানবিশেষ, যা কমপক্ষে চারজন মিলে কাঁধে বহন করে
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি...
গোসল কাফন দিয়া, লইবে দেহ দুলা সাজাইয়া [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৪]
হাঁতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে...
যাবি যেদিন শ্মশানঘাটে বাঁশের দোলায় চড়ে [অসিত চক্রবর্তী] [তথ্য]
[ইন্টারনেট থেকে সংগৃহীত। গান-১]
সমার্থক শব্দাবলীঃ পালকি, ডুলি, শিবিকা, খাটিয়া
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৬১৬ ও ৬২৮