দুনু
বানান বিশ্লেষণ: দ্+উ+ন্+উ
উচ্চারণ: dunu (দুনু)
শব্দ উৎস: সংস্কৃত দ্বি (द्वि)>বাংলা দু+নু>দুনু
পদ: বিশেষণ
অর্থ: উভয়
জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়...
মন রে এ এমন দয়াল নবি, দুনু জাহানের খুবি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪২]

দ্বীন দুনিয়ার ভবে আল্লারই রসুল...
দুনু জাহানের ছকরাত ও কয়বর, কঠিনও হাশর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৯]

এসো দুনু ভাইরে গৌর ও নিতাই...
এসো দুনু ভাইরে গৌর ও নিতাই [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-১৭১]

সমার্থক শব্দাবলীঃ দুই গুণ পরিমাণ, দুই সংখ্যক


তথ্যসূত্র