ডুরি
বানান বিশ্লেষণ: ড+উ+র্+ই
উচ্চারণ: duri (ডুরি)
শব্দ উৎস: ওরাওঁ ডুরি>বাংলা ডুরি
পদ: বিশেষ্য
অর্থ:
১. দড়ি, লম্বা সূতা, রশি, রজ্জু
নবীজির উম্মতের ডুরি, ধরিও মজবুত করি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী। গান-৫]
ভক্তের ডুরি হাতে লইয়া বরজকে ধ্যান ঠিক রাখিয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১০২]
গুড্ডি উড়াইলো মোরে, মৌলার হাতে ডুরি [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৭৬]
তারই হাতে ডুরি নিয়া, দিচ্ছে ঘুরি উড়াইয়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২২৪]
লালন কয় জ্ঞানকুপিতে বাঁধো ভক্তির ডুরি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। গান-৭৩৫]
প্রসাদ বলে ব্রহ্মময়ী, কর্ম-ডুরি দে মা কেটে [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২৪৩]
২. নৌকা থেকে পানি সেঁচে ফেলার পাত্র
৩. হৃদয়ের বন্ধন, প্রণয়ের টান
পাইনা তরুণ ডুরি, কত মনে ঘুরি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৪০]
লাগাইয়া ভাবের ডুরি, স্বভাবের ভাব কর চুরি [মহর্ষি মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া। গান-১৮৭]
বন্ধু অ, লাগাইয়া প্রেমের ডুরি, 'হু' নামের দিয়া বেরী [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২২]
৪. নির্জনতা
৫. ডোরাকাটা ছাপার শাড়ি
চেপ্টা ডুরি কাপড় পিন্দি জলের ঘাটে যাইও না [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-৪২৪]
৬. মাধ্যম
কোনভাবে হয় সাধনসিদ্ধি কিসের ডুরি [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন সংঘ। গান-২৪০]
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৪৫০
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৫২১
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:১০০২
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:২৫০
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৬২২