এচা
বানান বিশ্লেষণ: এ+চ্+আ
উচ্চারণ: echa (এচা)
শব্দ উৎস: সংস্কৃত এতদ্>বাংলা এ (ইহা)+সংস্কৃত চক্ষ>বাংলা চা (দেখ)>এচা
পদ: ক্রিয়া
অর্থ: এই দেখ্
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
তোরা এচা লিখি আমি কান্দনের বয়ান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]

তোরা এচা কহি আমি মাটির বয়ান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৬]
সমার্থক শব্দাবলীঃ এটা দেখ্, এছা, এয়ছা
তথ্যসূত্র: