এলাহি
বানান বিশ্লেষণ: এ+ল্+আ+হ্+ই
উচ্চারণ: ela.hi (এলা.হি)
শব্দ উৎস: আরবি ইলাহ (উপাস্য)>ইলাহী [আমাদের উপাস্য](إلهي)>বাংলা এলাহি
পদ: বিশেষ্য
অর্থ: আমাদের উপাস্য
এলাহি বারে খোদা মাবুদগনি শাঁইন সাঁই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৯]

আমার নাই বন্দেগী বৃথা জিন্দেগী...
রদকবুল এলাহি আলামিন জরদ চাই না চাই সোহাগিন। [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৭০]

দমে দমে জপো রে মন...
মিলাও দিদার ইয়া এলাহি [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১০৭]

মুই হতে তুই প্রকাশ হইলা গো এলাহি...
ও এলাহি আলেপের ছুরত লইয়া, ভিতর থেকে বাহির হইয়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৫১৯]

শুনহ মোমিন, দুনিয়া কঠিন, মিছা মায়া এই সংসার...
এলাহি কাদির, ছমিউন বাছির, তুমি বিনে নাই কাণ্ডার । [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৫]

অমৃত সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা...
বারি নামে বার এলাহি নাইরে তার তুলনা নাহি । [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫১৫]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-১৫]

য়্যা এলাহি, য়্যা এলাহি [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-১৮০৯]

সমার্থক শব্দাবলীঃ আমাদের প্রভু, আমাদের খোদা, আমাদের আল্লাহ, আমাদের ঈশ্বর


তথ্যসূত্র: