ফানা
বানান বিশ্লেষণ: ফ্+আ+ন্+আ
উচ্চারণ: fana (ফানা)
শব্দ উৎস: আরবি ফানা (فَنا)>বাংলা ফানা
পদ: বিশেষ্য
অর্থ:
১. ধ্বংস
এই দেশে রইব না রে পাগল মনুয়া...
কান্দবে রে দেখিয়া দুনিয়া ফানা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৫]
আল মোকামে আছেন আলাক শাঁই...
বিষে বিষ করে ফানা করে উদয় [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-৩০৬]
গায়েবী আওয়াজে কয় শুনরে মুসলমান...
আখেরে দুনিয়া ফানা, রাখ রে ঈমান [মহর্ষি মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া। গান-২৭৮]
২. আত্মহারা
বুঝিতে পারিলাম তোমার রূপের বাহার...
খালেক মাখলুক ফানা কিয়া, আনা মাঝে বাকী রইয়া [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৪৪]
আইলো রে আইলো রে বন্ধু আইলো রে...
আমারে করিয়া ফানা অন্তরে ছাপাইলো রে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১]
বিধাতা অসীম তোমার ক্ষমতা...
নামে ফানা থাকতে চাই সদা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৪৩০]
৩. সুফিবাদের মঞ্জিল ফানাফিল্লাহ, ফানা-ফিশ-শেখ প্রভৃতির সংক্ষেপিত রূপ
দস্তখত নবুয়ত যাহার হবে...
কী করিলে ফানা ফিল্লা সকল ভেদ জানা যাবে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩২]
বন্ধু, দেখাইবা নি স্বরূপ জামাল...
ফানা দানে বাকা পায়না, রেশতা বিনে মিল খাটেনা [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২২৭]
দমে দমে জপো রে মন লা ইলাহা ইল্লাল্লা...
দুর্বিন শা এ পথে রাহি আশিকে ফানা ফিল্লা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১০৭]
প্রেমের মানুষ বলে তারে...
ফানা ফিল্লার হালে গিয়া, শ্রীকলা নগরে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১০৯]
আপে আল্লা কাদির গনি, সবাকার সাই...
ফানা ফিশ শেখ, ফানা বাকা, ফানাই কারবার [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৭]
সমার্থক শব্দাবলী: লয়, তন্ময়
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৮০৭