গাফিলে
বানান বিশ্লেষণ: গ্+আ+ফ্+ই+ল্+এ
উচ্চারণ: gafil.e (গাফিল্.এ)
শব্দ উৎস: আরবি গাফিল (غافل)+এ>বাংলা গাফিলে
পদ: বিশেষণ
অর্থ:
১. অবহেলায়, উদাসীনতায়, অন্যমনস্কতায়
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
ভবের খেলায় দিন গেল পড়িয়া গাফিলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]
হায় হায়, একি চমৎকার...
গাফিলী ছাড়িয়া মন হও হুঁশিয়ার [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১২]
সমার্থক শব্দাবলীঃ উপেক্ষায়, ফাঁকিবাজিতে, ঢিলেমিতে, কুঁড়েমিতে, গাফেলে
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৩৫৪