গহর
বানান বিশ্লেষণ: গ্+অ+হ্+অ+র্
উচ্চারণ: go.hor (গ.হোর্)
শব্দ উৎস: আরবি জাওয়াহির (جَوَاهِرُ)>জাওহার (جَوْهَر)>ফার্সি গওহার (گوهر)>বাংলা গহর
পদ: বিশেষ্য
অর্থ:
১. মূল্যবান মতি (উচ্চারণভেদে একে জহর এবং গহর উভয় নামে ডাকা হয়)
আরে মন বলি তোরে, বারেবারে...
দেখো মন চারিটি পরশ, ছয়টি গহর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]
সোনার মান গেলোরে ভাই ব্যাঙ্গা এক পিতলের কাছে...
সবাই কিনে পিতলদানা গহরের উল হলোনা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫০২]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৬৩৩]
তোমার দেহের মক্কা মদীনার খবর রাখো নি...
দেহের চারটি পরশ, ছয়টি গহর, ত্রিশ মূর্তি কাবার লহর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৩০]
সমার্থক শব্দাবলীঃ মণি, মাণিক্য, রতন, রত্ন, জহর, জহরত
তথ্যসূত্র:
- আধুনিক আরবী বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, মে ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুকহল রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা:৩৭৮
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৩৩৬