গোকুল
বানান বিশ্লেষণ: গ্+ও+ক্+উ+ল্+অ
উচ্চারণ: go.kul (গো.কুল)
শব্দ উৎস: সংস্কৃত গো+কুল (गो+कुल)>বাংলা গোকুল
পদ: বিশেষ্য
অর্থ: হিন্দু পুরাণ অনুসারে যমুনা তীরবর্তী একটি গ্রাম, শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি
তুই বন্ধের পিরিতিরে হারাইলাম জাতি কুল...
লোকে ডাকে কলঙ্কিনী, হাসাইলে গোকুল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৩]
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী...
থাকবো গোকুলে তব কলঙ্কের স্মৃতি [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩৩৬]
ফকীরি কি মুখের কথা জানোরে মন...
থাকেনা সে গোকুল নগর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৯]
বন্ধু পথ চেয়ে চেয়ে...
গোকূলে হতাম ব্রজ-কুমারী [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সংগীত সংগ্রহ, রশিদুন্ নবী সম্পাদিত, নজরুল ইনস্টিটিউট, ঢাকা। গান-১৫]
কালরুপ হেরিলাম গো সই কদম্বমূলে...
আমরা তো যাবোনা গো সই ফিরিয়া গোকূলে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩৬১]
সমার্থক শব্দাবলীঃ গোকুলনগর, গোষ্ঠ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৩৭০