গনি
বানান বিশ্লেষণ: গ্+অ+ন্+ই
উচ্চারণ: goni (গোনি)
শব্দ উৎস: আরবি গনী>বাংলা গনি
পদ: বিশেষণ
অর্থ:
১. ধনী
বাছা কোরআন চিন নি...
প্রাণের লৌহে কোরআন জারী, পড়ে কাদের গনি [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২০৪]
দায়ে ঠেকে বলোরে মণি আল্লাহ গনি [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৩৬]
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে...
আবুবকর হজরত আলি ওমর ওসমান গনি [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১]
আল্লা আল্লা বল ভাই যত মোসলমান...
আপে আল্লা কাদির গনি, সবাকার সাঁই [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৭৬]
আদিতে অলখ নিরঞ্জন গুপ্ত ধনানাগে গোপন...
আয় আল্লাহ তুই কাদেঁর গনি অমনি পড়িল সেজদায় [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৮]
আজ আমি নূরের খবর বলি শোনরে মন...
না ছিলো আসমানজমি দিনরজণী আলকে হয় একা গনি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩]
২. গণনা করি
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে...
রাজা-প্রজা,উঁচু নিচু, কিছু না গনি [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, বাল্মীকি প্রতিভা। গান-৬১]
ভুলি কেমনে আজো যে মনে...
সে বিনে গনি সকলি ফাঁকা [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-৮৯৪]
দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়া নয়...
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনিরে [আব্দুল লতিফ] [তথ্য]
[জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, স্কাইলার্ক পয়েন্ট, বিজয় নগর, ঢাকা। গান-৬]
আমি যারে ভালবাসি, সে যে রুপের পূর্ণশশী...
পারে থেকে ঢেউ গনিয়ে, হইলো কত সন্ন্যাসী [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৭]
ধর রে অবোধ মন উপদেশ ধর...
প্রলাপ বাধিরুন্মাদ মোহমৃত্যূ গনি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৭১]
সমার্থক শব্দাবলীঃ ধনবান, বিত্তশালী, অর্থশালী, সম্পদশালী, বিত্তবান
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৩৪২