গৎ
বানান বিশ্লেষণ: গ+ৎ+অ
উচ্চারণ: got (গৎ)
শব্দ উৎস: সংস্কৃত গতি (गति)>বাংলা গৎ
পদ: বিশেষ্য
অর্থ:

১. যন্ত্রসংগীতে নির্দিষ্ট সুরবিন্যাস বা নির্দিষ্ট তালবিন্যাস

তিন তারে বাজাই গৎ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী। গান-৫]

এ-গৎ সে-গৎ বাজানোর পর সুবোধদা থামলেন [সত্যজিৎ রায়] [তথ্য]
[বিষয় চলচ্চিত্র,সত্যজিৎ রায়,আনন্দ পাবলিশার্স,৪৫ বেনিয়াটোলা লেন,কলকাতা-৯। পৃষ্ঠা:১০৫]

ও ছাড়া আর কোন গৎ আছে নাকি [নরেন্দ্রনাথ মিত্র] [তথ্য]
[শুক্লপক্ষ,নরেন্দ্রনাথ মিত্র,ডি.এম.লাইব্রেরী,বৈশাখ ১৩৬৪ বঙ্গাব্দ,৪২ কর্ণওয়ালিশ স্ট্রীট,কলিকাতা-৬। পৃষ্ঠা:২৯]
২. নিয়ম
সব সাক্ষীর এক গৎ [অচিন্ত্যকুমার সেনগুপ্ত] [তথ্য]
[কোর্ট কাচারি,অচিন্ত্যকুমার সেনগুপ্ত,জ্যৈষ্ঠ ১৩৪৮ বঙ্গাব্দ,আনন্দধারা প্রকাশন,৮ শ্যামাচরণ দে স্ট্রীট,কলিকাতা-১২। পৃষ্ঠা:১৫]




তথ্যসূত্র: