গুয়ানো
বানান বিশ্লেষণ: গ্+উ+য়্+আ+ন্+ও
উচ্চারণ: gu.ano (গু.আনো)
শব্দ উৎস: সংস্কৃত গম্ (गम्)+আনো>গুয়ানো
পদ: ক্রিয়া
অর্থ: অতিবাহন
ক. গুয়াইবে (অতিবাহিত হবে) [ভবিষ্যৎ কাল]
ওরে দুনিয়া স্বপনের ঘর...
দিনে দিনে দিন গুয়াইবে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩২]
খ. গইয়া (অতিবাহিত হয়ে) [ঘটমান বর্তমান কাল]
জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪২]

আমি না লইলাম আল্লাজির নাম...
ভবের কাজে মত্ত হইয়া দিন গেলো গইয়া । [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২০]

বন্ধুরে পরাণের বন্ধু আমি পাইমু নি তোমারে...
দিনতো গেলো মোর গইয়া রে বন্ধু, পাইমু নি তোমারে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৭০]

আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া...
চাইতে চাইতে কমলিনীর দিন তো গেলো গইয়া [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৫৮৪]

সমার্থক শব্দাবলীঃ যাপন, গুজরানো


তথ্যসূত্র: