গুমান
বানান বিশ্লেষণ: গ্+উ+ম্+আ+ন্+অ
উচ্চারণ: gu.man (গু.মান্)
শব্দ উৎস: ফার্সি গুমান (گمان)>বাংলা গুমান
পদ: বিশেষ্য
অর্থ: অহঙ্কার
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
মন গুমানে না ধরিলাম মোস্তাকিম পথ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]

মরণ কথা স্মরণ হইলোনা হাছন রাজা তোর...
পূণ্য পন্থা না চিনিলায় যৌবনের গুমানে ।। [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৫৪]

আল্লার যত ছলচাতুরী বুঝতে গেলে হাসি পায়...
যাও মকরুমের ভিতরে, গুমান ভাসাও তার অন্তরায় [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৫৪১]

এ জমানার সুন্দর নারী কেয়ছা বাজিগর...
যৌবনের গুমানে নারী ঘুইরা বেড়ায় বাড়ি বাড়ি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২৯]

কলেমায় বানাইলো হিন্দু মুসলমান...
আসল কাজেই করতেছ গুমান [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-১২৮]

নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন চাঁদ চকোরা...
সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছে সেই গুমানে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৬৭]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩৮২]

মসজিদ ঘরে আল্লাহ থাকেনা...
কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দ্যাশ ভ্রমণে, [মাতাল রাজ্জাক দেওয়ান] [তথ্য]
[মাতাল রাজ্জাক গীতিমালা, ড. তপন বাগচী সম্পাদিত, আলোকায়ন। গান-১]

প্রেম বাজারে পরশমণি বিনামূল্যে বিকিয়ে যায়...
নাইকো কারো কৈতব গুমান [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩৩৮]
সমার্থক শব্দাবলী: গর্ব, দেমাক
তথ্যসূত্র