হালত
বানান বিশ্লেষণ: হ্+আ+ল্+অ+ত্+অ
উচ্চারণ: hal.ot (হাল্.ওত্)
শব্দ উৎস: ‌আরবি হাল্ (حالة)>বাংলা হালত
পদ: বিশেষ্য
অর্থ:
১. দশা, অবস্থা
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
কান্দনের হালত তোরা শোনো ভাইজান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]

সমার্থক শব্দাবলীঃ পরিস্থিতি, সার্বিক অবস্থা


তথ্যসূত্র: