হরিব
বানান বিশ্লেষণ: হ+র্+ই+ব্+অ
উচ্চারণ: ho.rib (হো.রিব্)
শব্দ উৎস: আরবি হারাবা (حَرَبَ)>হারিব>বাংলা হরিব্
পদ: বিশেষ্য
অর্থ:
১. সর্বহারা (যার সর্বস্ব লুট হয়েছে)
আসমান জমিন জিলকি চমকায়...
হরিব হাসে ভুখ পিয়াসে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২০]
সমার্থক শব্দাবলীঃ নিঃস্ব
তথ্যসূত্র:
- আল মুনীর আরবি বাংলা অভিধান, ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, জুলাই ২০১০, দারুল হিকমাহ বাংলাদেশ, ১০/৪ কালভার্ট রোড, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। পৃষ্ঠা:১৮১