হরকা
বানান বিশ্লেষণ: হ্+অ+র্+অ+ক্+আ
উচ্চারণ: hor.ka (হর্.কা)
শব্দ উৎস: আরবি হারাকাহ (حَرَكَة)>বাংলা হরকা
পদ: বিশেষ্য
অর্থ: নৌকার নড়াচড়া নিয়ন্ত্রণের কাঠি (হাইলকাটা)
গাফিলে বসিয়া রইলে ঘরে রে সুজন নাইয়া...
লাভে মূলে হবে তল, না ধরিলে হরকাটি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪০]
ভেবে দেখো মন বলি শুনো, বলি যে তোমারে...
হরকাটি ধরিয়া লও পন্থেরও খবর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৬৪]
সমার্থক শব্দাবলীঃ আন্দোলন, গতি, চলন
তথ্যসূত্র
- আধুনিক আরবি বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান (অধ্যাপক, আরবি বিভাগ, ঢাবি), মে ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুকহল রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা: ৩৯৭