হুশুম
বানান বিশ্লেষণ: হ্+উ+শ্+উ+ম্+অ
উচ্চারণ: hu.shum (হু.শুম্)
শব্দ উৎস: আরবি হুকুম (حُكْم)>বাংলা হুকুম>আঞ্চলিক হুশুম
পদ: বিশেষ্য
অর্থ:
১. আদেশ
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার...
কালামে হুঁশুমে হুঁশুম দিলেন আপনি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৮]
সমার্থক শব্দাবলীঃ আজ্ঞা, নির্দেশ, অনুমতি
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১২১১