ইন্দ্র
বানান বিশ্লেষণ: ই+ন্+দ্+র্+অ
উচ্চারণ: ind.ro (ইন্দ্.রো)
শব্দ উৎস: সংস্কৃত ইন্দ্র+ঈয় (ঘ) [इन्द्रिय]>বাংলা ইন্দ্রিয়>আঞ্চলিক ইন্দ্র
পদ: বিশেষ্য
অর্থ: দেহের ইন্দ্রিয়
১. দেহের চতুর্দশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় : চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক; পঞ্চ কর্মেন্দ্রিয় : বাক্, পানি, পাদ, পায়ু, উপস্থ; চারটি অন্তরিন্দ্রিয় : মন, বুদ্ধি, অহংকার, চিত্ত
২. দেবরাজ ইন্দ্র, যিনি প্রভুত্ব করেন। পুরান অনুসারে ইন্দ্রের মাতা অদিতি, পিতা কশ্যপ এবং পুত্র অর্জুন। স্ত্রীদ্বয়ের নাম ইন্দ্রানী ও শচী
সমার্থক শব্দাবলি:ইন্দর, ইন্দ্রিয়
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১৪১