জাহান
বানান বিশ্লেষণ: জ্+আ+হ্+আ+ন্+অ
উচ্চারণ: ja.han (জা.হান্)
শব্দ উৎস: ফার্সি জাহান (جهان)>বাংলা জাহান
পদ: বিশেষ্য
অর্থ: জগৎ
মন তুমি কেন উচাটন...
ইঙ্গিতে বলিয়া দিলেন নবী দোজাহান [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১১৬]
নবী চেনা যায় কামনা আগে মোর্শেদ ধর...
আল্লাহর নূরে যে নবী হয় সারে জাহান তাঁর নূরে কয় [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২০]
আমায় ক্ষমা করো হে প্রভু, অপরাধ আমার...
দোজাহানের বাদশা তিনি, আখেরি রাসুল [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১০]
বুঝবে বুঝবে রে তোরা মইলে...
দু জাহানে তুই কুলটা হইলে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৪২]
জ্বীন ফেরেশতা হুর ইনসান সবাই চাহে তোমার কোল...
দুজাহানের বাদশা তুমি, ওগো মোহাম্মদ রসুল ।। [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৩৭]
জাহান্নামে যাইতে হবে, না হবে ও ভুল
দুনু জাহানের ছকরাত ও কয়বর, কঠিনও হাশর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৬৯]
বন্ধুয়া তোমার লাগিয়া কান্দে হিয়া...
দোজাহানের বাদশা তুমি দীন ও দুনিয়ার [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৩৫৭]
এসো আপে বারি, ডাকি বারে বার...
তোমা বিনে, দো-জাহানে, কেবা আছে আর, [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৮৭৮]
সমার্থক শব্দাবলীঃ দুনিয়া, বিশ্ব, পৃথিবী
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৪৭০