জাহির
বানান বিশ্লেষণ: জ্+আ+হ্+ই+র্+অ
উচ্চারণ: ja.hir (জা.হির্)
শব্দ উৎস: আরবি জাহির (ظاهر)>জাহির
পদ: বিশেষণ
অর্থ:
১. প্রকাশ্য, প্রকাশিত, ব্যক্ত
আমি তোমার চরণের অধীন, ও সোনার মুর্শিদ...
ও তারে না চিনিলাম জাহির কি বাতিন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৩]

গরল ছাড়া মানুষ আছে কে রে...
সেই মানুষ জগতের গোড়া আলা কুল্লে সাঁই জাহির আছে রে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩৬৭]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-২৪৩]

প্রাণ বন্ধে মাইলো গো, কলিজায় খেদঙ্গ তীর...
গোপনে পিরীত করিলাম গোকুলে, কেনে হইলো জাহির [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪৭]

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ...
জমি করলো স্থির, আছে জগতের জাহির [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৭৪]

যে বলে খোদা দেখেনা, সে তো চিরকালের কানা...
আউয়ালে আখেরে আল্লা জাহির বাতিন [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৬২]
২. ব্যপ্তি
আপন মনের গুণে সকলই হয়...
জাতে সে জোলা কবীর উড়িষ্যায় তাহার জাহির [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫৩৪]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৪৯]

সমার্থক শব্দাবলীঃ জাহের, প্রদর্শন


তথ্যসূত্র: