জাকাজুরি
বানান বিশ্লেষণ: জ্+আ+ক্+আ+জ্+উ+র্+ই
উচ্চারণ: jaka.juri (জাকা.জুরি)
শব্দ উৎস: হিন্দি জকড় (जकड़ [কষে বাঁধা])>বাংলা জাকাঁ+ইংরেজি জুরি (Jury [আদালতে সিদ্ধান্তদাতা বোর্ড])>বাংলা জাকাজুরি
পদ: বিশেষ্য
অর্থ:
১. জেরা
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি...
মুনকির নকির আসি, করিবে জাকাজুরি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৪]

সমার্থক শব্দাবলীঃ জিজ্ঞাসাবাদ


তথ্যসূত্র