জাল
বানান বিশ্লেষণ : জ্+আ+ল্+অ
উচ্চারণ : jal (জাল্)
শব্দ উৎস : সংস্কৃত যাতৃ (यातृ)>বাংলা জা>আঞ্চলিক জাল
পদ: বিশেষ্য
অর্থ :
১. জা (স্বামীর ভাইয়ের বউ)
তোরা আয় গো সখীগণ...
শাশুড়ি ননদী জাল ওরা তিন জন হায় রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৫]
২. সুতায় বোনা ফাঁদবিশেষ
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে...
বিশ্বহৃদয়্পারাবারে   রাগরাগিণীর জাল ফেলাতে [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় : পূজা। গান-১২]

ও তুই, ভাবিস কি সে তোরি মতন পাতলা রে...
তার জাল জগৎ বেড়া, ফাঁক নাই তার সবই ঘেরা, [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্, কোলকাতা। গান-৭৫]

জাল ফেলে জেলে রয়েছে বসে [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-৯৯]

জগৎ জুড়ে জাল ফেলেছিস্‌ মা, শ্যামা কি তুই জেলের মেয়ে [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৬৯০]

বইসা নায়ের হাইল মাঁচায় রে মাঝি...
নদীর মাঝে জাল ফেলেছে ঝোপ দিয়া মনা জাউলায় [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৫৫৬]

গ্রাম গঞ্জের উন্নতির জন্য পঞ্চায়েতের নির্বাচন...
জেলেরা পায় জলা জাল [ব্রজলাল অধিকারী] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১৬]

চল হস্তী ধরা ও মন...
প্রেমের জাল রাস্তায় পাতিয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৪৮]

হে মা করুণাময়ী কৃপা কর মুই অধমেরে...
ঘিরিয়াছে মায়ারই জালে এখনই মারিবে কালে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩৬৯]

চিনগে মানুষ ধরে...
মায়াসুতে জাল বুনিয়ে, প্রেমের ঘরে ভাব জাগায়ে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৬]

ও মন, চিনরে আপন, মুর্শীদ কেমন ধন...
তারে না সাধন করলে মায়া জালে বদ্ধ রইলে [কালা শাহ] [তথ্য]
কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪৬]

আমি আশার আশায় রব কতকাল...
চৌদিকেতে ঘিরা মায়াজাল [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৭৪]

৩. নকল
আজগুবি বৈরাগ্যলীলা দেখতে পাই...
এসব দেখি জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নাই [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২৪৪]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩৬]

৪. ষড়যন্ত্র, চক্রান্ত
সপ্তকোটি জনরঙ্গভূমি বঙ্গদেশ বীর প্রসবিনী...
সফল হল দেশবৈরী কৃত জাল [বিনয় রায়] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-৫]

৫. তাপ দিয়ে তরলদ্রব্য ফুটানো (ঘনত্ব বৃদ্ধি কিংবা জীবানুনাশের উদ্দেশ্যে)
অসময়ে শ্যাম বাঁশিতে দিলো টান...
ওগো জালের চোটে বাসন ফুটে ভাঙিয়া হইলো চারিখান [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩০৩]

লালনগীতি বল বল কে দেখেছ গৌর চাঁদেরে...
জাল দিলে জল হয় গো মাটি [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮১৯]

আমার সোনার বাংলার মাটি...
জাল দিয়ে খেজুরের রস [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৫০৬]

৬. আরবি বর্ণ
মানবদেহের ভেদ জেনে করো সাধনা...
দাল জাল দুই জানুর পরে দলিলে তার নিশানা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৭৬]

ত্রিশ হরফে কোরান জারি চব্বিশে দেহ তৈয়ারী...
দাল হরফে দন্ত হইল জালে জনখদা তৈয়ার [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৭]
সমার্থক শব্দাবলীঃ জা, জাউ, ভুয়া, বলোক দেওয়া, ভিয়ান, ফুটানো, দুই নম্বর
তথ্যসূত্র