জালমনা
বানান বিশ্লেষণ: জ্+আ+ল্+অ+ম্+অ+ন্+আ
উচ্চারণ: ja.lom.na (জা.লম.না)
শব্দ উৎস: আরবি জুলুম>ক্রিয়ারূপ জালামনা>বাংলা জালামনা>আঞ্চলিক জালমনা
বহুবচন : জলামনা (আমরা জুলুম করেছি)
প্রথম পুরুষ : জালামতু (আমি জুলুম করেছি)
তৃতীয় পুরুষ : জালামা (সে জুলুম করেছে)
পদ: ক্রিয়া
অর্থ:
১. জুলুম করেছি, অবিচার করেছি, বাড়াবাড়ি করেছি, অন্যায় করেছি
গোনা মাফ করিলায় কইছেন রাব্বানা-জালমনা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী। গান-৮]
বিশেষ দ্রষ্টব্যঃ
কোরআনের ৭ নং সুরার (আল-আরাফ) ২৩ নং আয়াতে বেহেশতের নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম হাওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য একটি দুআ করেন। এখনও মুসলমানরা ক্ষমাপ্রার্থনার জন্য এই দোয়া করে থাকেন। দোয়াটি নিম্নরূপঃ
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ: রাব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাছিরীন।
অর্থ-১: তাঁরা উভয়ে আর্জি পেশ করলেন, "হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের আত্মার উপর বাড়াবাড়ি করেছি; আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের উপর অনুগ্রহ না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বো।
[ইরফান-উল-কুরআন,ড. মুহাম্মদ তাহির-উল-ক্বাদরী,মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ]
অর্থ-২: তাঁরা উভয়ে আরজ করলো, "হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।"
[কানযুল ঈমান ও নুরুল ইরফান,মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান,ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী,চট্টগ্রাম]
সমার্থক শব্দাবলীঃ অত্যাচার করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি
তথ্যসূত্র:
- আধুনিক আরবী-বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, মে ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুকহল রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা:৬৭০
- ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা।পৃষ্ঠা:৫৮৭
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৪৭৭
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:৯৪৯
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:২৩০
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৫৯৫