জাঙ্গা
বানান বিশ্লেষণ: জ্+আ+ঙ্+গ্+আ
উচ্চারণ: jang.ga (জাঙ্.গা)
শব্দ উৎস: আঞ্চলিক শব্দ জাংগা>জাঙ্গা
পদ: বিশেষ্য
অর্থ:
১. নৌকার মাস্তুল সংলগ্ন দড়িবিশেষ
আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদ...
নবিজি, লোহা কাষ্ঠ জাঙ্গা দড়ি এইসব রহিবে পড়ি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১১]
দয়াল নবি আমি ডাকি অধম গোনাহগার...
লোহার-কাষ্ঠ জাঙ্গা-দড়ি এইসব রইবে পড়ি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৯]
গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া...
ভাঙ্গা নায়ে জাঙ্গা দিয়ে মস্তল কইলাম সার [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ। সম্পাদনা: বিজনকৃষ্ণ চৌধুরী। বুক ওয়াল্ড, আগরতলা। গান-৪৫]
সামনে আমার অকুল পাথার, কেমনে হই পার...
জুত দড়ি আর জাঙ্গা ছিন্ন, বৈঠা ভিন্ন [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬৫৮]
সমার্থক শব্দাবলীঃ জাংগা, জাঙ্ঘা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৩৩১