ঝুরে
বানান বিশ্লেষণ: ঝ্+উ+র্+এ
উচ্চারণ: jhur.e (ঝুর্.এ)
শব্দ উৎস: সংস্কৃত ক্ষরে (क्षरः)>প্রাকৃত ঝুরে>বাংলা ঝুরে
পদ: ক্রিয়া
অর্থ:
১. কাঁদে
আমি কইমু দুঃখ কারে রে, প্রাণবন্ধের লাগি মন ঝুরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১০]

গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৭৭]

সদায় ঝুরে দুইটি আঁখি, কী জানি বা হয়রে শেষে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৯৩]

দিবানিশি ঝুরে দুই নয়ন [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৯৩]

যার জন্য ঝুরে নয়ন তারে কোথা পাবো এখন [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১৪৮]

মনোমোহন ভেবে সারা, সদায় ঝুরে দু আঁখি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৩]

রাধারমণ বাউল বলে ঝুরে দুই নয়নে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ। সম্পাদনা: বিজনকৃষ্ণ চৌধুরী। বুক ওয়াল্ড, আগরতলা। গান-২৪]

যোগী ত্যজে ধ্যান, ঝুরে মন প্রাণ [রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২৩০]

সমার্থক শব্দাবলীঃ কান্দে, গলে, খেদ করে, শোক করে, ক্রন্দন করে, অশ্রুপাত করে


তথ্যসূত্র: