জিতে
বানান বিশ্লেষণ: জ্+ই+ত্+এ
উচ্চারণ: jite (জিতে)
শব্দ উৎস: সংস্কৃত জীবন্ত (जिवन्त)>বাংলা জীয়ন্ত+এ>জীয়ন্তে>আঞ্চলিক জিতে
পদ: বিশেষ্য
অর্থ:
১. জীবন্ত অবস্থায়, বেঁচে থাকাকালীন
আমি মরিলাম তার পিরিতের অনলে গো সজনী...
ও আমি বন্ধু হারা, জিতে মরা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৩]

পিরীতের মানুষ যারা আউলা জাউলা হয়রে তারা...
পিরীত করিয়াছে যারা জিতে সে হইয়াছে মরা [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২৮৫]

গুরু গুণে শিষ্য ফলে, বিচি গুণে গাছ...
শাস্ত্র ভেদে আছে রাষ্ট্র ভাইরে জিতে মরা লাশ [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১০২]

হরি বল রে বদনে শ্রবণে শুনরে কৃষ্ণ নাম...
তারা হইয়ে জিতে মরা সাধিয়া গেছে অধর ধরা [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়ার্ল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৮৭০]
২. জয়লাভ করে, জয়ী হয়ে
নিঠুর মহরমের চান রে, নিঠুর মহরমের চান...
ইমাম হোসেন জিতে রণে কারবালায় হয় শহীদান [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪২৫]

সমার্থক শব্দাবলীঃ জ্যান্তে, জীয়ন্তে, জীবিতে, জীবন্তে, বিজয়ে


তথ্যসূত্র: