জিয়ন্তে
বানান বিশ্লেষণ: জ্+ই+য়+ন্+ত্+এ
উচ্চারণ: jiyon.te (জিয়ন্.তে)
শব্দ উৎস: সংস্কৃত জীবন (जीवन्)>বাংলা জিয়ন+তে>জিয়ন্তে
পদ: ক্রিয়া বিশেষণ
অর্থ: জীবিত অবস্থায়
কারে বা দেখাইব মনের দুঃখ গো হৃদয় ছিড়িয়া...
আমি জিয়ন্তে হইয়াছি মরা, পিরিতি করিয়া গো [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৫]

পিরিতি কি গাছের গোটা...
জিয়ন্তে হইয়াছে মরা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৫৩]

মইলাম পীরিতের অনলে গো...
নিরাশ্রয়ে ঘুরছে জালাল, জিয়ন্তে আজ মরা গো [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৮১]

এলো রমজান হে মুসলমান...
জিয়ন্তে হয়ে যাও মরা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৪০৯]

সমার্থক শব্দাবলীঃ জীয়ন্তে, জীবন্তে, প্রাণ থাকিতে


তথ্যসূত্র