জঠর
বানান বিশ্লেষণ: জ্+অ+ঠ্+অ+র্+অ
উচ্চারণ: jo.thor(জ.ঠোর)
শব্দ উৎস: সংস্কৃত জন্+অর (जठर)>বাংলা জঠর
পদ: বিশেষ্য
অর্থ:
১. গর্ভাশয়, জরায়ূ
জঠর যন্ত্রণা কত করিয়া বহন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৬]
সে যে জঠর ধারিণী [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪২৭]
পরশিবে যেমন তাই ঘুচিবে জঠর যন্ত্রণা [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। গান-২২৮]
২. পেট, উদর, পাকস্থলি
৩. কঠিন, দৃঢ়
সমার্থক শব্দাবলী: কক্ষি, বদ্ধ, কর্কশ, শক্ত
তথ্যসূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান, শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস,ইণ্ডিয়ান পাবলিশিং হাউস,কলিকাতা। পৃষ্ঠা:৬১৩
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ড. মুহম্মদ শহীদুল্লাহ,তৃতীয় পুণর্মুদ্রণ জুন ২০০৯। পৃষ্ঠা:৩২৯
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৪৪৯
- বঙ্গীয় শব্দকোষ প্রথম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:৯১৮
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:২১৮
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। ৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃকলিকাতা। পৃষ্ঠা:৫৬৯
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,জামিল চৌধুরী সম্পাদিত, ১ ফেব্রুয়ারী ২০১৬।পৃষ্ঠা:৪৯৬