সমার্থক শব্দাবলি: পৃথিবী, ভস্ম, ছাই, খাগড়া, খাগ্১. মাটি, ধূলা
ক) আলম আরোয়ার মাঝে, কয় রঙ্গে রূহানী সাজে গো।
এগো, আব আতস খাক বাতে, কেমনে হইলো মিলন॥
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, ফেব্রুয়ারী ২০১৪, মাতৃভূমি প্রকাশনী, ১১/১ ইসলামী টাওয়ার দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা। পুঁথি-প্রেমতরঙ্গ। পৃষ্ঠা: ১৯৬]
খ) আব আতশ খাক বাদে ধরেছি দেহের আকার॥
পঞ্চচন্দ্রে খেলা চমৎকার
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, মে ২০১৯ খ্রিষ্টাব্দ, উৎস প্রকাশন, ১২৭ আজিজ সুপার মার্কেট তৃতীয় তলা, শাহবাগ, ঢাকা ১০০০। পৃষ্ঠা:১৭৮]
গ) চার পথের চার নায়ক জানি খাক আতশ পবন পানি।
মুর্শিদ বলে কারে মানি দেখো দেখি হিসাব করে ॥
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৮]
ঘ) মনা ভাই, আব, আতশ, খাক, বাদ, অজুদ তোমার।
চাইরের সঙ্গে এক দিয়া যোগ মিশাইও তারে॥
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ২০]
২. গলা সাফ করার শব্দ, শর্দ্দি তোলার জন্য গলশব্দ,
৩. নল, শর, নলখাগড়া উদ্ভিদ্, নলখাগড়ার কলম